ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ম বহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে নাটোরের নলডাঙ্গায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মমিনপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আল এমরান খান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম জমশেদ আলী।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, আল এমরান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।