ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঁদাবাজি ও দখলবাজির তথ্য (নিজ এলাকার) ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই আহ্বান জানান মন্ত্রী।
ওই পোস্টে বলা হয়, ঠাকুরগাঁও-১ এর যেকোনও এলাকায় যেকোনও ধরনেরর চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনও সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট (https://www.alamgirfortomorrow.com/) এর মাধ্যমে জানান।
এতে আরও বলা হয়, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি।
আমার টিম মেসেজ কম্পাইল করছে এবং শিঘ্রই রেস্পনস করা হবে।