বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

ইয়াবাসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।