শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩০

জাতিসংঘ নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন বিশ্বসংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।
আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।