রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৬

বোমা তৈরির সময় বিস্ফোরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং এ সময় দুইজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে। শুক্রবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ ‍সুপার জনাব, এ এন এম ওয়াসিম ফিরোজ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূরে আলম বলেন, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা এখনো জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।