শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৬

মহাসড়ক অবরোধ, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা।
অবরোধকারীরা জানান, গতকাল সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন।
সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা।