রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

তিনজন গাঁজা-পিকআপসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫৫ কেজি গাঁজা ও একটি ছোট পিকআপভ্যানসহ লক্ষ্মীপুরে ৩ জনকে আটক করেছেন র‌্যাব। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন, মাদক কারবারি আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা।
অপর আটক পিকআপচালক মাছুম গাজীপুর জেলার বাসিন্দা।
র‌্যাব জানায়, পিকআপযোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপ ভর্তি গাঁজা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপ জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।
র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।