বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৭

শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন অনেকে। ফুল নিয়ে এসেছেন অনেকে। কবরের সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেও অনেককে।
২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।