মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৬

ইসি’র বৈঠক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর ঢাকা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার জনাব, এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
ইসি সূত্র জানায়, নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি। একই সঙ্গে ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং কেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবে, আজকের বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।