ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী সরকারি দল। বসুন্ধরার শুভসংঘ সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজয় লাভ করেছে। এছাড়া শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তাসফিয়া তানজীম সুবাহ।
এই সংসদ আধুনিক সমাজের প্রযুক্তিনির্ভরতার প্রতি অনুশোচনা প্রকাশ করছে এই প্রতিপাদ্যকে নির্ধারণ করা প্রতিযোগিতায় অংশ নেয় সরকারি দল ও বিরোধী দল। এতে সরকারি দলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনাবিয়া আফরিন শ্যাওলা।
এছাড়া অংকিতা কুন্ডু মন্ত্রী সদস্য সদস্য হিসেবে ছিলেন তাসফিয়া তানজীম সুবাহ।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা ছিলেন জান্নাতুল মাফী খাদিজা, মন্ত্রী হিসেবে ছিলেন অনামিকা রানী পাল, সংসদ সদস্য ছিলেন সেঁজুতি মল্লিক। বিচারক মণ্ডলীতে ছিলেন সাবেক অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ডিবেট ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সানজিদা নাসরিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক লাবণ্য মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের বাংলা বিভাগের প্রভাষক মৌসুমী আক্তার।