মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২২

বিভিন্ন মামলায় কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাইসাইকেল চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, বাণী ইসরাঈল জানান, বাইসাইকেল চুরির সময় ধরা পড়া বিপুল হোসেন ও গাঁজাসহ গ্রেফতার আলফাজ উদ্দিনের বিরুদ্ধে সামারী ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের পদক্ষেপ নেয়া হয়েছে। গ্রেফতার অন্য আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।