সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১

দালালচক্রের বিরুদ্ধে অভিযান এবং শাস্তি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চিকিৎসাসেবা নেয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৭ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে, হাসপাতালের কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে দালালরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতালে পাঠাতো এবং কমিশন নিতো।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মেহরাব হোসাইন ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিলন (৩৫), হারুন (৩৪), সজিব (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে, রতন (৩৮) ৩০ দিন, আকরাম হোসেন (২৫) ৭ দিন ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদ (৪৫) ১৫ দিন ও ৫০ টাকা জরিমানা পেয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মেহরাব হোসাইন বলেন, দালালদের দৌরাত্মে রোগীদের সেবা বিঘ্নিত হতো। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, রোগীদের স্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে।