ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চাঁদপুরে ২টি প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করায় একটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন।
এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিম সার্বিক সহায়তা করেন।