শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৮

নিখোঁজের কয়েক ঘণ্টা পর বরিশালের গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা : খালে গোসল করতে নেমে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী ধামুরা এলাকায় নিখোঁজের ৪ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবরি দল। বৃহস্পতিবার বরিশালের গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী গৃহবধূ উম্মে বিথী বোরখা ও হিজাব পরা অবস্থায় বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে ডুবে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধারের জন্য খালে তল্লাশি চালানো হয়। আপ্রাণ চেষ্টার পর নিখোঁজের ৪ ঘণ্টা পর ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরত্বে খালের তলদেশ থেকে বিথীর মৃতদেহ উদ্ধার করেন ডুবরিরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”