শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৫

মার্কেটের আগুন নিয়ন্ত্রণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণে এসেছে ঢাকা রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চমতলায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম।
তিনি জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চমতলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মোট ১১টি ইউনিট সেখানে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।