ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসান চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সৈয়দ আহমেদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, রাত ১০টার দিকে রেললাইনের পাশে হাসানের মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।