ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সবজিক্ষেতে গোপনে গাঁজা চাষের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে এক কৃষককে আটক করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বুধবার (৩০ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের প্রদান করা খবরের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিম পাড়ার সবজিক্ষেত থেকে মো. দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গাঁজা গাছসহ আটক করা হয়।
বুড়িচং থানার ওসি জনাব, মো. আজিজুল হক বলেন, আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।