রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৯

পিতলের মূর্তিসহ দুই যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ অর্থসহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির আওতাধীন সন্তোষপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মেইন পিলার ১৯৯৬/২০-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়।
বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেট সদর উপজেলার আলীুবাহার চা বাগানের বাসিন্দা মৃত বাবুল গোম্বামীর পুত্র সজল গোস্বামী (২২) এবং একই এলাকার বিদ্যা নায়েকের পুত্র তুরজয় নায়েক (২০)।
তাদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, জাব্বার আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।