রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানব-বন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানব-বন্ধন করেছেন লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এবং এ মানব-বন্ধন হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে।
সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন।
মানব-বন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনসহ আরও অনেকে।
মানব-বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।