ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, সংযুক্ত আরব আমিরাতগামী মো. আব্দুল মজিদ (৪২) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৭ জুলাই) রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআই-এর যৌথ তল্লাশিতে এসব মুদ্রা জব্দ করা হয়।
আজ সোমবার (২৮ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী জনাব, মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। আটকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার কাবলিপাড়া এলাকায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।