বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৩

সমাজ গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাবা, রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকতৃা আফসানা সাখি। বক্তব্য রাখেন শহীদ জুলাই যোদ্ধার পরিবারের প্রতিনিধি মোঃ শামীম খলিফা, জুলাই যোদ্ধা মোঃ রিয়াদ হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ প্রমূখ। ‎
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”