শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৫

একজন নিহত দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়। এতে দুর্ঘটনা কবলিত ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। অন্তত আরও একজনের আহতের খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম-পরিচয় জানা যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মনসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি সরানোর কার্যক্রম চলমান রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।