শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯

দুর্ঘটনার ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকায় ৮ জন প্রাণহানির ঘটনায় ট্রাক চালক মহির উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।
গতকাল বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) জনাব, ইসমাঈল হোসেন বলেন, নাটোরে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পলাতক ট্রাকচালককে র‍্যাব গ্রেপ্তার করেন এবং পরে বড়াইগ্রাম থানায় তাকে হস্তান্তর করা হয়।