রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশালের গৌরনদী উপজেলায় জনাব, মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে রবিবার বরিশাল গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং বরিশাল গৌরনদী মডেল থানার একটি টিমসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গৌরনদী কটকস্থলস্থ ফাতেমা হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাজা, ক্রয়-বিক্রয় হিসাবের খাতা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি পাওয়া গিয়েছে। হোটেলের মালিক ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সম্রাট হীরা মাঝি পালিয়ে যান। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ রাজিব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হীরা মাঝির  কাছে বিপুল পরিমান মাদকদ্রব্য আছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”