রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৯

কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং‘এলটিডি বয়েজ গ্রুপ’এর চারজন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।
আজ রবিবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জনাব, খান আসিফ তপু।
গ্রেপ্তারকৃতরা হলেন, শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। তাদের কাছ থেকে একটি সামুরাই জাতীয় দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাতে মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।