ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই ঢাকা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দিনের শুরুতে রোদের দেখা মিললেও কিছুক্ষণ পরই আকাশ মেঘ করে বৃষ্টি ঝরতে শুরু করে এবং যা চলে দিনভর।
কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।