বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৮

শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ : প্রধান উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান শিক্ষকের শূন্য পদ (দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে) দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জনাব, মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জনাব, বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব জনাব, আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব, সিরাজ উদ্দিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো ও ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।