শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

তিনজন নিহত বিদ্যুৎস্পর্শে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে বান্দরবানের সদর উপজেলায়। রোববার (১৩ জুলাই) গভীর রাতে উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উরকান (৭১), তার নাতিন তুংলে (১৭) ও সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন (৩৫)।
জানা গেছে, রোববার রাতে বান্দরবান রাংলাই চেয়ারম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে পাড়ার পাহাড়ীদের ঘরে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছে অনেকে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।