শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩

চার তরুণ সেপটিক ট্যাংকে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেপটিক ট্যাংকে নেমে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এ ঘটনা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে তারা মৃত্যু বরণ করেছেন।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমিনুল ইসলাম এবং বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আহত অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। আহত রবি বুনার্জী (২০) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।