বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

সরকারের প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন : পরিকল্পনা উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারের একমাত্র লক্ষ্য সুষ্ঠু, সুন্দর এবং দেশ-বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন, বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. জনাব, ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করছি। এ কারণে বড় কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প শুরু করার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের সরকারি সেবা প্রদানকারী সংস্থা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাবা, শারমিন জাহান। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. জনাব, শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।