সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

বন্ধ করুন প্রকৃতি ধ্বংস : প্রধান উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জনাব, মুহাম্মদ ইউনূস সুস্থ জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরে সবাইকে প্রকৃতি ধ্বংস বন্ধ করে গাছ না কেটে গাছ লাগানো ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি এই সুন্দর পৃথিবী উপভোগ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করারও আহ্বান জানান।
তিনি বলেন, প্লাস্টিক একটি বিষ। শুধু মানুষের জন্য নয়, এই বিশ্বের সবকিছুর জন্য ক্ষতিকর। আমরা এটিকে গুরুত্বের সাথে নিচ্ছি না কারণ এটি ধীরে ধীরে ঘটছে। আসুন আমরা এটির সমাধান করি। আসুন আমরা এই বিষ থেকে নিজেদের রক্ষা করি।
৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে আজ বুধবার (২৫ ‍জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।