রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৭

যৌনপল্লীতে বিক্রির ঘটনার মূল হোতা গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে বিক্রির ঘটনায় প্রধান আসামি শুভজিত মণ্ডল (২০)-কে গ্রেপ্তার করেছেন র‍্যাব, আর এ ঘটনা নোয়াখালীর সদর উপজেলায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে প্রধান আসামি শুভজিত মণ্ডল (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।
আজ বুধবার দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল জনাব, এইচ এম সাজ্জাদ হোসেন।
র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।