মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫০

যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ বসতঘর থেকে দুর্জয় মোদী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা সিলেটের তারাপুর চা বাগানে। শুক্রবার চা বাগানস্থ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দুর্জয় মোদী (২০) তারাপুর সিলেট এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের সুমন মোদীর ছেলে। সে ওই চা বাগানে শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুর্জয় মোদীকে তার বসতঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি জনাব, সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুর্জয় মোদী নামের ওই যুবক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।