রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪১

অস্ত্রসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহীনুর রহমান শাহীন প্রকাশ, শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড মুবিনুর রহমান রুবেল (২৮)-কে অস্ত্রসহ গ্রেফতার করেছেন যৌথ বাহিনী, আর এ ঘটনা কক্সবাজারের রামুতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামু থানা অফিসার ইনচার্জ জনাব, তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নূরুল আলমের পুত্র।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।