রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০২

বুলেটপ্রুফ জ্যাকেট পরে যেতে হবে : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : (আইজিপি) পুলিশের মহাপরিদর্শক জনাব, বাহারুল আলম বলেন, সামনের দিনগুলোতে তথ্যভিত্তিক অভিযানে গেলে পুলিশকে বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হবে। নিজেদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ঢাকা রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসানের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসব কথা বলেন ‍তিনি।
একই ঘটনায় আহত কনস্টেবল সুজনকে এর আগেই ঢামেক হাসপাতাল থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।