শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নওগাঁর বদলগাছীতে দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় এ ঘটনা ঘটে।
বেলা ৩টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের নাম জানা যায়নি। তবে দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনিসুর রহমান।