ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রামের বাড়িতে বেড়াতে আসে এইচএসসি পরীক্ষার্থী হালিমা (১৭) এবং সেই সুযোগে সাঁতার শিখতে নেমেছিল পুকুরে, সাঁতার শেখাচ্ছিলেন বাবা। একপর্যায়ে মেয়ে ডুবে গেলে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দুজনই ডুবে মারা যান।
সোমবার (৯ জুন) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুইজন হলেন, হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৭)।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, পানিতে ডুবে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।