রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫২

একজন ইয়াবা, ফেনসিডিল, টাকা ও গাঁজাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবা, ফেনসিডিল, টাকা ও গাঁজাসহ মো. এনামুল হক (৪০) নামে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে একজনকে আটক করেছেন সেনাবাহনীর সদস্যরা।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জনাব, খালিদ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কাফ, পাঁচ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা।
এছাড়া নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো. এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক এনামুল জয়কুমর গ্রামের আহমদ আলির ছেলে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।