রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১

গাঁজাসহ বরিশালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা : ১কেজি গাঁজাসহ বরিশাল উজিরপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জসিম সিকদার(২৪) ও আরমান সিকদার(২৫) পৌরসভা ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোড থেকে রিক্সাযোগে গাঁজা বিক্রি করার জন্য যায়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে দেহে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের মাদকের অভিযান অব্যাহত রয়েছে। 
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”