ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত চালু করা হল স্টুডেন্টস হেলথ কার্ড। কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. জনাব, শাহাদাত হোসেন।
প্রাথমিকভাবে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুলএজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতায় আনা হয়েছে।
চসিক মেয়র বলেন, এ অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলগুলোতেও এই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে।