সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪

দেশে অবৈধভাবে আসায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন তেলিখালী বিওপির নায়েব সুবেদার মিজানুর রহমান।
তিনি জানান, তেলিখালী বিওপি ক্যাম্পের সদস্যরা টহল দেওয়ার সময় বাংলাদেশ সীমান্তের ৩০০ গজ ভেতরের মেইন পিলার ১১১৯/৭ থেকে তিনজনকে আটক করা হয়। তারা গত ২ মাস আগে অন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আটকরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সাকিব (২৫), একই উপজেলার বক্তারপুর গ্রামের তাওহিদ (২৮) ও হবিগঞ্জ সদরের সাহিদ মিয়া (৩২)।