বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯

আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে ময়মনসিংহের ভালুকায় গঠিত হলো বসুন্ধরা শুভসংঘের নতুন উপজেলা কমিটি। এ উপলক্ষ্যে বুধবার ময়মনসিংহের ভালুকায় স্থানীয় এপোলো ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সবুজ পরিবেশে ছায়া ঢাকা আমগাছের নিচে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে মিলিত হন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শুভসংঘের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ভালুকা উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান মনির এবং সঞ্চালনায় ছিলেন শুভসংঘ ভালুকা শাখার সাধারণ সম্পাদক এজাজ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন। তিনি বলেন, যে সমাজে তরুণরা মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে, সেই সমাজ কখনোই পিছিয়ে থাকতে পারে না। শুভসংঘের মতো একটি সংগঠন নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন।
অনুষ্ঠানে শুভসংঘের সদস্যদের মধ্যে তানভীর, ফরহাদ, শুভ, নাফিছা, মিলি, বর্ষা, সাদিক ও মারুফ প্রমুখ অংশগ্রহণ করেন।