শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৫

মাহিন্দ্রা-প্রাইভেটকারের সংঘর্ষে একজন নারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বরিশালের গৌরনদীতে মর্জিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী। আহতরা হলেন, মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাস। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন ঘটনার সত্যতা জানিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।