শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

ফল পাড়তে গিয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লিচু গাছে লিচু ফল পাড়তে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে পড়ে সাঈদ হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাঈদ হোসেন রতিডাঙ্গা গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সাঈদ হোসেন লিচু পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন সে।
আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি জনাব, মাসুম খান এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।