সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৭

মতবিনিময় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে।

ডেইলি ক্রাইম বার্তা : শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে উপজেলা নির্বাহী অফিসার জনাবা, রিফাত আরা মৌরি’র।
বরিশাল গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে গৌরনদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার জনাবা, রিফাত আরা মৌরি’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক কাজী আমির উদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক অসীম কান্তি বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক কামরুজ্জামান, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাসুদ করিম, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং স্টাফবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”