শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯

পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাটোরের নলডাঙ্গায় শফির মিনা (৭০) নামের এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন এবং ৯ বছরের এক শিশু আহত হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার বাঁশিলা গ্রামের ইয়ানুছ মিনার ছেলে। আহত শিশু তাজিম (৯) নিহতের শ্যালকের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি জনাব, রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পিকআপ গাড়িটি জব্দ করা করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।