মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫

আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার গৌরনদী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাবা, রিফাত আরা মৌরী’র সভাপতিত্বে গৌরনদী উপজেলা আইনশৃংখলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়রাম্যান সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া, সদস্য কাজী আলামিন, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, বিআরডিবি এর চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিলসহ আরও অনেকে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”