সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছেন যৌথবাহিনী। এ সময় তাদের কাছ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক, মোবাইল ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়। গুড়িয়ে দেওয়া হয় কিশোর গ্যাংয়ের আস্তানাও।
শনিবার গভীর রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী এ সব তথ্য জানান, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত এ যৌথবাহিনীর যৌথ অভিযান।
কোতয়ালি মডেল থানার ওসি জনাব, মহিনুল ইসলাম বলেন, যৌথবাহিনী মাদক ও অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে থানায় হস্তান্তর করেছেন। কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।