মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৩

ইয়াবাসহ আটক তিনজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশন এলাকার একটি বাসায় ৬৫ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছেন যৌথ বাহিনী। আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া (৪৫), তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের ১৭ বছর বয়সী মেয়ে কুলসুমা।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের পর রাতেই তাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মো. লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।