শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৭

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজি ও পিকআপের সংঘর্ষের খবর পাওয়া গেছে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায়। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সিএনজিতে করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।